আগামীকাল সোমবার আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। আকাশের বুকে ‘মিলে যাবে’ বৃহস্পতি ও শুক্র। নক্ষত্রপ্রেমীদের কাছে এ এক দুর্লভ মুহূর্ত হতে চলেছে।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্য ওঠার আগে দক্ষিণ-পূর্ব আকাশে কয়েক সেকেন্ডের ব্যবধানে একইসঙ্গে উদয় হবে বৃহস্পতি ও শুক্রের। এক সরলরেখায় অবস্থান করবে দুটি গ্রহ।

দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হবে, যেন একটি বড় নক্ষত্র জ্বলজ্বল করছে। একঘণ্টা স্থায়ী হবে এই পরিস্থিতি। তারপর দিগন্তে ডুবে যাবে। পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে ভারতবাসী এই দুর্লভ দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবে। এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ইংল্যান্ড থেকে। উল্লেখ্য, সৌরজগতে এই দুই গ্রহের মধ্যে দূরত্ব ৪১ কোটি ৪০ লাখ মাইল।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম ও দুটি শরণার্থী শিবিরে রাশিয়ার গোলা বর্ষণ ও বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। দুটি পৃথক শরণার্থী শিবিরে হামলাগুলো চালানো হয়।

শনিবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে।
আলবু কামাল শহরে চলমান সঙ্ঘাত সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এইসব গ্রাম ও শরণার্থী শিবিরগুলো শরণার্থীরা আশ্রয় নিয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দুই দিন আগে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করে। শনিবার আইএস শহরটি পুনরায় দখল করার চেষ্টা করে।
মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘শুক্রবার রাত থেকে আলবু কামালের পশ্চিমে আল-সুক্কারিয়াহ্ শরণার্থী শিবিরের কাছে বোমা বর্ষণ করা হচ্ছে। এতে সাত শিশুসহ ১৫ বেসামকির লোক প্রাণ হারিয়েছেন।’
আলবু কামাল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আরেকটি শরণার্থী শিবির ও বেশ কয়েকটি গ্রামে বোমা বর্ষণ করা হয়েছে। এতে দুই শিশুসহ ১১ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।