নতুন একটি ক্রুজার বাইক এনেছে সুজুকি। মডেল সুজুকি ইনট্রুডার। ১৫০ সিসির এই বাইকটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামীবছর নাগাদ এটি বাংলাদেশের বাজারে আসবে।
ক্রুজার ও স্পোর্টসের মিশ্রণে বাইকটি তৈরি করা হয়েছে। এটি বাজাজ এভেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাজাজ এভেঞ্জারও ক্রুজার বাইক।
এটি মূলত সুজুকির প্রথম সুজার বাইক।
কার্বুরেটর ইঞ্জিনের এই বাইকটি এয়ার কুলড। এর ইঞ্জিন ১৪.৬ বিএইচপি@ ১৪ এনএম শক্তি উৎপাদন করতে পারে।
বাইকটিতে ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। এতে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। এর টেল লাইট এলইডি। ডুয়েল এক্সহস্ট সম্পন্ন বাইকটিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।
অ্যালয় হুইলের চাকায় টিউবলেস টায়ার সংযোজন করা হয়েছে। বাইকটির ওজন ১৪৮ কিলোগ্রাম।
এতে ১১ লিটার জ্বালানি ধারণ ক্ষমতা রয়েছে। সামনে চাকায় টেলিস্কোপিক ফন্ট সাসপেনশন এবং রিয়ারে আছে সুইং আর্ম রিয়ার সাসপেনশন।




