শহিদ আফ্রিদির তাণ্ডবে এলোমেলো হয়ে গিয়েছিল সিলেট সিক্সার্সের ইনিংস। ৫৩ রানে তাদের ৯ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে আবুল হাসান আর তাইজুল ইসলাম সিলেটকে নিয়ে যান ১০১ রানে। দু্জনই অপরাজিত থাকেন। ১০ উইকেটে এই জুটি ৪৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।

আবুল হাসান ৩০ এবং তাইজুল ১৬ রানে অপরাজিত থাকেন। ১০১ রান লড়াই করার মতো সংগ্রহ নয়। কিন্তু মুখ রক্ষা তো তারা করতে পেরেছে। এটাই কম কী।

এবারের বিপিএলের নিজের প্রথম ম্যাচেই ভয়ঙ্কর হয়ে ওঠেন শহিদ আফ্রিদি। ‘বুমবুম’ আফ্রিদি ব্যাট হাতে নয়, বল হাতে তাণ্ডব বইয়ে দিয়েছেন। আবু হায়দার আর সুনীল নারাইনকে নিয়ে তিনি সিক্সার্সের অসহায় অবস্থা প্রকট করে তুলেন। আফ্রিদি একাই নে ৪ উইকেট। আর আবু হায়দার ২টি, নারাইন নিয়েছেন ৩টি উইকেট। আফ্রিদি ৪ ওভার বল করে ১২ রানে ওই ৪ উইকেট নেন।