ঢাকা পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহীর কাছেই ৮ উইকেটের বিরাট ব্যবধানে হারলো রংপুর। এই হারের নাকি ভুল শোনার কারণে হয়েছে খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন রংপুরের দলপতি মাশরাফি।

মিরপুরের উইকেটে সর্ব শেষ অস্ট্রেলিয়া সিরিজ হয়েছে তাও আবার একটি ম্যাচ। এরপর আর খেলা হয়নি। দীর্ঘ দিন পর এমন উইকেটে কোন পার্থক্য দেখতে পেয়েছেন কি না। আর টসে জিতেই কেন ব্যাটিংয়ের সিন্ধান্ত নিলো রংপুর এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আসলে ডিপারেন্স ঐরকম

কিছু না। আমাদের কমিনিউকেশনেও একটু ভল হয়েছে। যেটা হচ্ছে এমন উইকেটে বোলিং করলে হয়তো ভালো হতো সেটা ব্যাটিং নেওয়ার পর বুঝতে পেরেছি।

কোচ ও আমার ভিতর আলোচনা হয়েছে সে আমাকে বলেছে বোলিং নিতে আমি শুনেছি ব্যাটিং। তবে আমার কাছে মনে হয় টসে জিতে বোলিং করাই ভালো ছিলো।

তিনি আরও বলেন,অনেক দিন খেলা হয় না উইকেট একটু রেস্টেই আছে। বোলিং নেওয়া উচিৎ ছিলো । তবে শোনার ভুলেই এমনটা হয়েছে।

বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এর মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে। অপর দুইটি ম্যাচে হেরেছে। পরবর্তি ম্যাচ গুলো জয়ের আশা দেখছে মাশরাফি। তবে তার জন্য ভালো খেলতে হবে।