সাহের ক্যামেরায় নতুন প্রযুক্তি সংযোজন! সৌদি ট্রাফিক সাহের ক্যামেরায় সংযোজিত হল চলন্ত অবস্থায় মোবাইল ব্যাবহার ডিটেকশন এবং সিট বেল্ট।

নতুন করে স্থাপিত সাহের ক্যামেরায় মনিটরিং সিস্টেমে, স্পীডের পাশাপাশি ডিটেক্ট হবে চলন্ত অবস্থায় চালকের মোবাইল ব্যবহার এবং সিট বেল্ট। নতুন ট্রাফিকপুলিশ আইনে ইতিমধ্যেই চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার করলে এবং সিট বেল্ট না বাঁধলে মোটা অংকের আর্থিক জরিমানার বিধান করা হয়েছে।

প্রবাসী সকল ড্রাইভার এবং প্যাসেঞ্জার ভাইদেরকে সিট বেল্ট পড়ে ভ্রমণ এবং ড্রাইভিং অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।