চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। বাবা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই ভীষণ ব্যস্ত।

কিন্তু মেয়ের জন্মদিনে সব ব্যস্ততা ছুড়ে ফেলে ছুটে এলেন মেয়ের কাছে। বাবা-মার মাঝে বসে খুব 'মনযোগের' সাথে কেক কাটলেন আলাইনা হাসান আব্রি।

২০১৫ সালের ৯ নভেম্বর সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে আসে আলাইনা হাসান আব্রি। সেই থেকে মেয়ে অন্তপ্রাণ বাবার কল্যাণে সোশ্যাল সাইটে আলাইনার প্রায় প্রতিটি আনন্দের মুহূর্তে সাক্ষী হন তার লক্ষ লক্ষ ভক্তরা। এবার একটু আগেভাগেই জন্মদিন উদযাপনের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সাকিব পত্নী শিশির।

যথারীতি মেয়ের দ্বিতীয় জন্মদিন উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শিশির। ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার চোখের মণি। কতবার বিশ্বাস করতে কষ্ট হয়েছে তোর বয়স এখন ২ বছর!'