না, চিংড়ি মাছ খেলেই সবার অ্যালার্জি হবে—এ ধারণা ঠিক নয়। অ্যালার্জি শব্দটির প্রতি অনেকেরই একটি আলাদা আগ্রহ রয়েছে। অ্যালার্জির সঙ্গে নিজের জীবনযাত্রাকে একটু জড়িয়ে নিতে না পারলে বুঝি আর আধুনিক হওয়া গেল না।
তাই অ্যালার্জির সঙ্গে সম্পর্ক তৈরিতে অনেকেই তৎপর থাকেন। কিছু কিছু লোক রয়েছেন, যাঁদের হরহামেশাই বলতে শোনা যায়, তার এটাতে অ্যালার্জি, তার ওটাতে অ্যালার্জি। অ্যালার্জির অপবাদে দুষ্ট তেমনি কিছু খাদ্য উপকরণ হচ্ছে বেগুন, ডিম, চিংড়ি ইত্যাদি। এসব খাবার খেলে যে অ্যালার্জি হয় না, তা কিন্তু নয়। তবে এসব খাবার খেলেই যে সবার অ্যালার্জি হবে, এমন কোনো কথা নেই। খাবারের অ্যালার্জি নিয়ে বেশ ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে।
অ্যালার্জি হলো বিশেষ কোনো বস্তুর প্রতি দেহের স্পর্শকাতরতা এবং বিরূপ প্রতিক্রিয়ার প্রকাশ, যেমন—গা, হাত-পা চুলকানি, ত্বক লাল চাকা হয়ে ফুলে ওঠা, হাঁচি, শ্বাসকষ্ট ইত্যাদি। অনেকেরই ধারণা, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হবে—এ ধারণা ভুল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





