অধিনায়ক হিসেবে কতোটা এক্সপার্ট নাসির তা তিনি দেখিয়ে দিলেন এবারের বিপিএলেই। সাদামাটা একটি দল নিয়ে এবারের বিপিএলে সবচেয়ে সফল দল নাসিরের সিলেট সিক্সার্স। সবাইকে চমকে দিলেন নাসির তবে অধিনায়ক হিসেবে এবার হ্যাটট্রিকের সুযোগ মিস করলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে টানা তিন ম্যাচে টস জয়ের হ্যাটট্রিক হলো না সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনের। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জেতেন নাসির। উভয় ম্যাচে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান সিলেট সিক্সার্স ক্যাপ্টেন। দুটি ম্যাচই পরে ব্যাট করে জয়লাভ করে সিলেট।
তবে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে নাসির হেরে যান রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন সামির কাছে। টস জিতে সিলেট সিক্সার্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। এই ম্যাচে টস হেরে ব্যাট করছে নাসিরের দল সিলেট।





