সৌদির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় গতকাল হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত যুবরাজ মানসুর বিন মুকরিন হন। কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের আরেক এক যুবরাজের মৃত্যু হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। নিহত যুবরাজের নাম আব্দুল আজিজ বিন ফাহাদ (৪৪)। আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে ওই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে সৌফান কিছুই লেখেননি।

পরে জানা যায়, আবদুল আজিজ বিন ফাহাদ গ্রেপ্তার এড়াতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন।