সৌদি আরব থেকে প্রবাসীদের টাকা পাঠাতে কর দিতে হবে না। গতকাল সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।এর আগে বাজেট ঘাটতি কমাতে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ৬ শতাংশ কর আরোপের সুপারিশ করেছিল দেশটির শুরা কাউন্সিল।

সৌদি আরবের তিন কোটি বাসিন্দার মধ্যে তিন ভাগের এক ভাগই প্রবাসী। তাঁদের মধ্যে প্রায় ২০ লাখ বাংলাদেশি রয়েছে।

কাজের খোঁজে দেশটিতে থাকা প্রবাসীদের আয়ের ওপর কর না থাকায় শ্রমিকরা স্বস্তিতে ছিল। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি দেখা দেয়। এরপর নানা ধরনের সংস্কারের ঘোষণা দেয় দেশটি।

বাজেট ঘাটতি কমাতে প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর সময় তাতে ৬ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তবে গতকাল দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, ‘সৌদি রাজ্য আন্তর্জাতিক মান বজায় রেখে পুঁজির অবাধ প্রবাহের নীতিতে বিশ্বাস করে।

তাই শ্রমিকদের অর্জিত অর্থ দেশে পাঠাতে কোনো কর দিতে হবে না।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন