সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। স্বল্পপাল্লার মিসাইলগুলো আকাশে ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। এতে কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে।
সৌদি সংবাদ মাধ্যম আল-আখবারিয়ার বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছেন, শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহিদের চালানো ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দেশটির বিমান বাহিনী। মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটান ঘটেনি।
এদিকে একটি অপেশাদার ভিডিওতে দেখা গেছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বিস্ফোরিত হয়েছে। যার ৫টি খন্ড মাটিতে আছড়ে পড়ে গর্তের সৃষ্টি করেছে।
আল-আরাবিয়া সংবাদ মাধ্যম নিশ্চিত করেছেন মিসাইলগুলো হুতি বিদ্রোহিদের ছোড়া।





