সৌদি আরবের দাম্মাম শহরে একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে (Br C.A.T International Co. Limited.) বিভিন্ন পেশায় ১০০ জন বাংলাদেশী শ্রমিককে (যারা সৌদি আরবে বর্তমানে আছেন) নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।
শর্তসমূহ:
ইকামা ট্রান্সফারেবল হতে হবে। আগ্রহীদের কোম্পানীর কাজ করতে হবে, বাইরে কাজ করার কোন সুযোগ থাকবে না।
কোম্পানির প্রোফাইল:
এই কোম্পানী মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে বিভিন্ন প্রজেক্টে কাজ করছে। ওয়েল এন্ড গ্যাস প্লান্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষনের কাজ করছে। সৌদি আরামকোর সাথে এই কোম্পানির ১০ বছরের কন্ট্রাক্ট রয়েছে।কোম্পানীর সৌদি আরবের এইচ আর ম্যানেজার একজন লেবানিজ নাগরিক। বিদ্যমান শ্রমিকদের কাছে এই কোম্পানীর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। সর্বশেষ এই কোম্পানী বাংলাদেশ থেকে ৩৬ জন বাংলাদেশী শ্রমিক (ওয়েল্ডার, ফিটিং লেবার, কন্সট্রাকশন লেবার, পাইপলাইনিং ওয়ার্কার) পদে কর্মী নিয়োগ করেছে এবং তাদের বেসিক বেতন ১,০০০ রিয়াল দেয়া হচ্ছে।
শ্রমিকদের পেশা ও বেতন:
ছেলে নার্স, লেবার, ওয়েল্ডার, ড্রাইভারসহ বিভিন্ন পেশায় নিয়োগ করা হবে।
আগ্রহীদের বায়োডাটা/সিভি পাওয়ার পর অভিজ্ঞতা পর্যালোচনা করে নির্দিষ্ট তারিখে ইন্টারভিঊ এর জন্য কল করা হবে। বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারভিউ এর সময় জানানো হবে।





