বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গিয়েছে। সামনে আরো অনেকদূর এগিয়ে যাবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দিনের পর দিন অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য।
এদিকে আজকে তিনি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিচালনায়, দীর্ঘ দেড় বছরের পরীক্ষামূলক ভাবে চলমান গবেষণার মাধ্যমে আমাদের দেশে জরুরি সেবায় প্রযুক্তির ব্যবহারের যেই চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়েছে, তা প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়োজেদ জয় এর পরিকল্পনা ও নির্দেশ মোতাবেক পরিপূর্ণ ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হবে খুব শীঘ্রই, তারই প্রস্তুতি চলছে।




