সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপরে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। এ ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৫ম আসর।
প্রথমবারের মতো সিলেটের মাঠে ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ফরম্যাটের জমকালো আসর। সেই আঁচ মহল্লার চায়ের টংঘর থেকে শুরু করে স্টেডিয়ামপাড়ার সর্বত্র। সাজসাজ রব বলতে যা বুঝায়, ঠিক যেন তাই!
ম্যাচ শুরুর আগে নাজিম ঘর রিসোর্ট থেকে বিডি২৪ লাইভের সাথে একান্ত কথা বলেন বিপিএল গভার্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। তিনি বলেন, ‘সিলেট স্টেডিয়াম অনেক সুন্দর, সিলেটবাসী একদম প্রস্তুত আর সিলেট মাঠের কথা বলতে চাইলে বাংলাদেশে এমন সুন্দর মাঠ অন্য কোন যায়গায় নেই, যেহেতু বরিশাল বুলশ একটা সমস্যার কারনে এবার থাকতে পারছে না তবে বরিশাল আসলে আমাদের টোটাল টিম হতো ৮টি।
আজকের প্রথম ম্যাচ নিয়ে তিনি বলেন, আজ ঢাকা ডায়নামাইটস ও সিলেট সার্কক্সার খেলবে কে জিতবে বলা খুবই ডিফিকাল্ট কারন এরা দুই দলই অনেক শক্তিশালী।





