ভারতে এক মুসলিম তরুণী নিজের বিয়েতে ব্যতিক্রমী ধরনের মোহরানা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। কেরালার এই তরুণীর নাম সাহলা নেচিলি। তিনি হায়দারবাদা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট।

বিয়ের কথাবার্তা চুড়ান্ত হওয়ার পর সাহলা শর্ত দেন যে, মোহারানা হিসেবে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী স্বর্ণ বা অর্থ নেবেন না বরং তার পছন্দের একগুচ্ছ বই কিনে দিতে হবে হবু বর তরুণ আনিস নাদুদীকে! দু’পক্ষের অনেকেই বেঁকে বসলেও সাহলা সহজে দমবার পাত্রী নন। তিনি বললেন ধর্ম তাকে যে পছন্দের স্বাধীনতা দিয়েছে তা সমাজ বা আত্মীয় স্বজনরা কেড়ে নিতে পারে না।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাহলা বলেন, ‘আমি দু’টি কারণে বই চেয়েছি। প্রথমত, এটা আমার শখ। আর মোহরানার ক্ষেত্রে মেয়েদের শখ বা ইচ্ছাতে পুরুষের গররাজি হওয়ার কোনো সুযোগ নেই সেটি প্রমাণ করতে।

আর দ্বিতীয়ত, আমার এলাকা মালাপুরামের অধিবাসীদেরকে, একটা বার্তা দিতে চেয়েছি যে, কাড়িকাড়ি স্বণ বা টাকা লেনদেনের বাইরেও মুসলিমদের একটি সুন্দর বিয়ে হতে পারে।

ধর্ম আমাদেরকে আমাদের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিয়েছে। অথচ মেয়েরা ভয়ে তাদের ইচ্ছার কথা প্রকাশ করে না বা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে না। আনিকে (হবু বর) আমার চাওয়া বইগুলো খুঁজে বের করতে বেশ বেগ পেতে হয়েছে। অবশ্য মোহরানার ধারণাটাই হচ্ছে হবু বরকে একটু খাটাখাটনি করিয়ে নেয়া!’