সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারামে অবস্থিত পবিত্র জমজম কূপ বন্ধ থাকবে টানা সাত মাস।যার ফলে টানা সাত মাস জমজম কূপের পানি পান করতে পারবেন না বিশ্ববাসী। কূপের পানি উত্তোলন সংস্কার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের কোটি কোটি মুসলমান জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র ও রোগ মুক্তির পানীয় হিসেবে বিশ্বাস করে থাকেন। প্রতি বছর হজ করতে আসা লাখ লাখ মুসলমানদের বেশির ভাগই জমজমের পানি নিয়ে দেশে ফেরেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সলমা বিন আব্দুল আজিজের তত্ত্বাবাবধানে কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে একটি প্রেসিডেন্সি কমিটি।

কমিটির চেয়ারম্যান শেখ আবদুল রহমান আল সুদায়েস জানান, জমজম কূপ মেরামতের জন্য প্রায় সাত মাসের মতো সময় লাগবে। তবে আগামী বছর রমজানের আগেই এই সংস্কারের কাজ শেষ হবে বলে জানান তিনি।