ক্রিকেটিয় জগতে সাকিব আল হাসান যেন এক অনবদ্য নাম। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন দিকেই তার সমান পারদর্শিতা ।
এদিকে বোলিং না পারলেও কোন অংশে কম নন তামিম ইকবাল। দেশের হয়ে সব ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক এই ড্যাশিং ওপেনার । অন্যদিকে অসাধারণ নেতৃত্বগুণের অধিকারী মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ক।
সম্প্রতি সাকিবকে পেছনে ফেললেন মাশরাফি, আর শীর্ষে রয়ে গেলেন তামিম। অবাক হওয়ার কিছু নেই, কারন এ এক ভিন্ন এক লড়াই। যে লড়াইয়ে সাকিবকে পেছনে ফেলেছেন মাশরাফি। আর সেই তালিকায় শীর্ষে তামিম। মূলত লড়াইটা ছিল চলতি বছরের সেরা করদাতা হওয়ার। সেখানে সবচেয়ে বেশি আয়কর দিয়ে শীর্ষে তামিম। তারপরই মাশরাফি ও সাকিব।
গতবারও সবচেয়ে বেশি আয়কর দিয়ে ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় শীর্ষে ছিলেন তামিম। আর গতবার দ্বিতীয় স্থানে ছিলেন অলরাউন্ডার সাকিব। তবে এবার তিনি সেই জায়গা হারিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির কাছে।





