ছেলেটি দেখতে খুবই লাজুক স্বভাবের। যার ঠোটে যেন সবসময় এক গাঁদা হাসি আঠার মতো লেগে থাকে। তাকে কেউ কিছু জিজ্ঞেস করলেই লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে তার উত্তর দেয়। হ্যা ,

আমি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের কথাই বলছি। যিনি গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এই খবর এখন অনেকেরই জানা।

কিন্তু যে খবর হয়তো অনেকেই জানেনা তা হলো, উক্ত বিয়েতে তাসকিনের
উকিল বাবা হয়েছেন মাশরাফি! তবে এই খবর শুনে অনেকেই সমালোচনা করেছেন । নাম জানাতে অনিচ্ছুক এক ভক্ত বলেন, ‘সবসময় দেখেছি মাশরাফিকে তাসকিন বড় ভাই বলে সম্বোধন করেছেন, এখন সে কিভাবে উকিল বাবা হন’

এদিকে তাসকিনের বাবা এম এ রশিদ মনু গণমাধ্যমকে জানান, ‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। ‘

উল্লেখ্য, পেসার তাসকিনের বিয়েতে মাশরাফি ছাড়া শুধু তামিম উপস্থিত ছিলেন। জানা যায়, পরের অনুষ্ঠানে সব ক্রিকেটারদের দাওয়াত করা হবে।