বিশ্বের প্রধান আলোচিত বিষয়গুলোর মধ্যে ডায়াবেটিস সব সময়ই থাকে। টাইপ-১ বা টাইপ-২, যে ধরনের ডায়াবেটিসই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রেই রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করাই হলো এর মূল চিকিৎসা।

যদিও এটা বলা সহজ, করা অত্যন্ত কঠিন। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ শুধু এই চেষ্টাতেই থাকে, কী করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। সেই চেষ্টায় সুফল বয়ে আনবে এই পাঁচটি মসলা এবং ঔষধি জাতীয় খাবার। কীভাবে? চলুন জেনে নিই-

ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ৫টি মসলা জাতীয় খাবার

দারচিনি
বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে দারচিনির ভেতরে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট উপাদানগুলো শরীরের প্রদাহজনিত সমস্যা বা ইনফ্ল্যামেশন কমিয়ে আনে। ডায়াবেটিস হওয়ার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে একটি এই ইনফ্ল্যামেশন। এছাড়াও এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

পুদিনা
পুদিনা পাতা শুধু খাবারে সুগন্ধই ছড়ায় না বরং রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। উচ্চ মাত্রায় ফ্ল্যাভনয়েড উয়াদান থাকায় এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

জিরা
ডায়াবেটিস রোগীরাও “একটু জিরান”। জিরা শরীরের রক্তের সুগার এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এটি শরীরের জন্য ক্ষতিকারী লিপিড এবং প্রোটিনের (গ্লাইকেশন উপাদান) মাত্রা কমিয়ে আনে।

হলুদ
হলুদের গুণাগুণ এক কথায় বলে শেষ করার মতো নয়। প্রাচীন কাল থেকেই বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে ঔষধ হিশেবে হলুদ ব্যবহার করা হয়ে আসছে। ইনফ্ল্যামেশন কমিয়ে আনার ক্ষেত্রে এর জুরি নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করুন নিয়মিত।

শুঁকনো মরিচ
এটি যেমন খাবারে ঝালের পরিমাণ বজায় রাখে তেমনি শরীরের উষ্ণতাও বজায় রাখতে সাহায্য করে। যার ফলে শরীরের মেটাবোলিজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। শরীরের ফ্যাট এবং কোলেস্টেরল কমে আসে।