মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হ্যাং তুয়াহ রোডে সবচেয়ে বড় গার্মেন্টস সামগ্রীর পাইকারে মার্কেট কেনাঙ্গা হোলসেল সিটিতে অভিযান চালিয়ে ৬০ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মার্কেটটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা জানান, বেলা ১১টার দিকে সাদা পোশাকের ইমিগ্রেশন কর্মকর্তা অভিযান শুরু করে, অভিযান চলে বেলা ২টা পর্যন্ত। পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা মার্কেটে ঢুকে শ্রমিকদের কাগজপত্র যাচাই করতে শুরু করে। এসময় পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরও যৌথবাহিনী তাদের আটক করে নিয়ে গেছে।

কারণ হিসেবে তারা মনে করছেন, এখানে বিভিন্ন মালিকের দোকানে কাজ করলেও তাদের বৈধ কাগজপত্র ও চলমান বৈধকরণ প্রক্রিয়া মাই-ইজি ও ই- কার্ড অন্য মালিকের নামে ছিল।