দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন টাইগার স্পীড স্টার খ্যাত পেসার তাসকিন আহমেদ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টাইগার এই পেসার। বিয়েতে সতীর্থদের দাওয়াত করলেও আসন্ন বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশির ভাগই উপস্থিত হতে পারেনি। তবে পরিবার নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও তামিম উপস্থিত ছিলেন।
তবে টাইগার এই পেসারের বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভক্ত তার স্ত্রীর সমালোচনা শুরু করেছেন। ঠিক এ সময় টাইগার এই তারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথোপকথন প্রকাশ করলো জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালমান লেখেন, যে সব লোকজন তাসকিনের স্ত্রীকে নিয়ে বেশি আগ্রহী তাদের জন্য। প্রথমত সে হয়তো আপনাদের মত এত সুন্দর না তবে মেয়েটি যোগ্যতা সম্পন্ন, সুন্দর হৃদয়, ব্যক্তিত্ব আছে এবং তার ভালোবাসা অনেক শক্তিশালী। এ জন্যই তাসকিন তাকে বিয়ে করতে দ্বিতীয়বার ভাবেনি। এরপর গত সপ্তাহে তাসকিনের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন সালমান মুক্তাদির। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি।





