দক্ষিণ আফ্রিকার সফর থেকে ফিরেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিন বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের স্বীকৃতি সম্পন্ন করেন এই পেসার।
তবে পেসারের বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি কিছু ভক্ত তাঁর স্ত্রী সমালোচনা শুরু করেছেন এ নিয়ে ব্যথিত তাসকিন।
সঠিক সময়ে সময়মতো এই তারকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কথোপকথন প্রকাশ করে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সালমান মুক্তদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘যে সকল লোকজন তাসকিনের স্ত্রীদের সাথে আরো বেশি আগ্রহী তাদের জন্য।
প্রথমত সে হয়তো আপনার মত এত সুন্দর না কিন্তু মেয়েটি নূন্যতম যোগ্যতা সম্পূর্ণ, সুন্দর হৃদয়, ব্যক্তিত্ব আছে এবং তার প্রেম অনেক শক্তিশালী এ জন্য তিনি (তাসকিন) তাকে বিয়ে করতে দ্বিতীয়বার চিন্তা করেন নি। ‘
সালমান- এরপর গত সপ্তাহে তাসকিনের সাথে নিজের কথোপকথন তুলে ধরেন,
ভাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো?
তাসকিন: ভাই, আমি আমার বান্ধবীকে খুব ভালবাসি। আমি ভুল কিছু করার জন্য নিজেকে দোষী মনে করি, আমি নিজে বিরত থাকবো। আমার থেকে বাংলাদেশ অনেক কিছু আশা করে।
সালমান: বাংলাদেশকে ধন্যবাদ যাকে নিয়ে ছেলেটা এত সচেতন, সে দেশের মানুষ তার মনটা খারাপ করেছে। আপনার জন্য ছেলেটা শখের চুলের রঙটি পর্যন্ত পরিবর্তন করেছে, এখন বউটাও মনে হয় পরিবর্তন করতে হবে। শুধু একটি প্রশ্ন, সত্য উত্তর আছে, লজ্জা লাগে না?
তাসকিনের স্ত্রী রবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনো স্নাতক করছেন
উল্লেখ্য, বুধবার বিয়ের কার্যকাল। যদিও তাদের এক বছর আগে আভ্যন্তরীণভাবে আংটি বদল হয়।





