মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার ৪৯তম দিনে চিকিৎসাসেবা নিয়েছে ২ হাজার ১০০ রোহিঙ্গা নর-নারী ও শিশু।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের মতো চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান ও হাই-প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের এই কার্যক্রম হাতে নেন।
মঙ্গলবার ড্যাবের এই কার্যক্রম যথারীতি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে ড্যাব কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা। এছাড়া, চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলা শাখাও এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
মঙ্গলবার ড্যাব পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীণী হাসনা মওদুদ।
অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মো. শামীউল আলম সুহান, ডা. আব্দুল কাদের সজীব, ডা. রাহাত ইসলাম, ডা. রায়হান আতিক, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. শায়লা শারমিন রাফা, ডা. নাভিম কবির প্রতীক, ডা. মো. তাহেরুল ইসলাম লিপু, ডা. মো. শাহজাহান মোল্লা পাপ্পু, ডা. ওয়ালিদ হাসান, ডা. ফুয়াদ কাদের, ডা. আরমান, ডা. মশিউর রহমান, ডা. মো. সালজার হোসেন, ডা. মাহফুজুর রহমান সুজন, ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, ডা. মো. সেফাতুল ইসলাম, ডা. আরেফিন সুলতান, ডা. তানভীর মাসুম, ডা. জহির রায়হানসহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন ও সঞ্জয় বালাসহ পাঁচজন চিকিৎসা সহকারী রোহিঙ্গা শরণার্থীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন।