ভারতে হয়রানি বা ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ফের ঘৃন্যতম এক লজ্জার ইতিহাস তৈরি হলো ভারতে। সেখানে রেহাই পাচ্ছে না দুই বছরের শিশু থেকে একশো বছরের বৃদ্ধারও।
এবার ভারতের উত্তরপ্রদেশের মেরঠ জেলার জানি গ্রামে একশো বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে এক মাদকাসক্ত যুবক। অত্যাচারে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সুত্রে মেরঠ জেলার জানি গ্রামে ভাইয়ের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা।
সোমবার ভোররাতে বৃদ্ধার ঘরে হানা দিয়ে ধর্ষণ করে পালানোর সময় সোমবার সকালে ওই বৃদ্ধার চিতকারের শব্দে শুনে ছুটে আসেন তার ভাই। পরে গ্রামবাসী অভিযুক্ত তরুণ অঙ্কিত পুনিয়াকে ধরে ফেলে। অঙ্কিত পুনিয়া সেই সময় মাদকাসক্ত ছিল। পরে বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলে কয়েকঘন্টা পরেই বৃদ্ধার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, যেহেতু ধর্ষণের পর ওই বৃদ্ধা মারা গেছে, তাই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাই কার্যকর হবে। যদিও পুলিশি জেরায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে অঙ্কিত পুনিয়া।





