কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে খাবার হোটেলে মাদক সেবনে বাধা দেওয়ায় মমিন উদ্দিন (৫০) নামের হোটেল মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এলাকাবাসী জানায়, রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকার পাগলারহাট বাজারের মমিন উদ্দিনের হোটেলে ঐ এলাকার গরু ব্যবসায়ী কাদের ও সুলতান মদ্যপ অবস্থায় এসে কোমল পানির দাম নিয়ে দ্বন্দে জড়িয়ে পড়ে। পরে তাদের সহযোগী তারেকুল ইসলাম এসে মমিনকে এলোপাথারী মারপিট করে। এতে হোটেল মালিক মমিন ঘটনাস্থলেই জ্ঞান হরান। পরে স্থানীয়রা মমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃতু ঘোষনা করে। ঘটনার পর পরই তারিকুলকে আটক করে পুলিশে দেয় স্থানায়ীরা।

এদিকে বিক্ষুব্দ ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে দোকানপাট বন্ধ রেখে সোমবার সকালে উপজেলা শহরে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার-ইন- চার্জ তাপস চন্দ্র পন্ডিত জানান,এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে এবং তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে অপর দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।