চার দিনের সফর শেষে চট্টগামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সার্কিট হাউজ থেকে রওনা দেন তিনি।

জানা গেছে, চট্টগ্রামে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন তিনি।

এর আগে, রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ ও পরিদর্শন শেষে বিকেল সোয়া চারটার দিকে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান তিনি।