পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এ ভিসা চালুর কার্যক্রম প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই ভিসা শুধু অনুমোদিত ট্যুর কোম্পানির মাধ্যমে পর্যটকরা সংগ্রহ করতে পারবে।
সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজের(এসসিটিএইচ) জিজান শাখার প্রধান কর্মকর্তা রুস্তম আল-কুবাইসি বলেন, পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানের পাশাপাশি ফারাসান দ্বীপ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সৌদি আরবের সুরা কাউন্সিল এবং তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য জামাল আল-ফাখরি বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সকল প্রকার সহায়তা প্রদান করবে। পাশাপাশি পর্যটন শিল্পে অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।





