এয়ার কানাডা ঢাকার সাথে দিল্লী পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ ফ্লাইটের যাত্রীরা দিল্লী থেকে সরাসরি কানাডার টেরেন্টো অবতরণ করবেন। এর মাধ্যমে বিমান যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের দিগন্ত প্রসারিত হতে যাচ্ছে।

রবিবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির সাথে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনার Benoit Pre`fontaine এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই জানা যায় এসব তথ্য।

এদিকে টরেন্টো থেকে প্রতিদিন অনেকগুলো ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশ্যে ছেড়ে যায়, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীর রুটে নিউইয়র্ক পর্যন্ত যেতে পারবেন। এরজন্য কানাডার সাথে প্রয়োজনীয় Air Service Agreement ইতোপূর্বে সম্পাদিত হয়েছে।

বৈঠকে মন্ত্রী রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রসঙ্গ উত্থাপন করলে হাইকমিশনার জানান, কানাডা দৃঢ়ভাবে বলেছে রোহিঙ্গাদের মিয়ানারে ফেরত নিতে হবে। এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে কানাডা একজন বিশেষ দূত নিয়োগ করেছে এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী এ ব্যপারে কঠোর বিবৃতি দিয়ে মিয়ানমারকে সর্তক করেছে।

এসময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি।