কুমিল্লার দাউদ কান্দি লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতী মহিলার গর্ভে যমজ বাচ্চার একটি রেখে পেট সেলাই দেয়ার ঘটনায় সংশ্লিষ্টদের তলব করেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ অক্টোবর) সকালে এ বিষয়ে প্রকাশিত পত্রিকার প্রতিবেদন দেখে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৭ নভেম্বর কুমিল্লার সিভিল সার্জন, হসপিটালের মালিক, অপারেশন সম্পন্ন কারী ডাক্তার হোসনে আরা বেগমকে আদালতে হাজির হতে বলেছে বলে জানান আইনজীবী মাহফুজুর রহমান মিলন।





