ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ ও শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন

করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এসময় বক্তব্য রাখেন- সনাক

জেলা শাখার সভাপতি আবু তাহের, সদস্য এম সাইফুল মাবুদ, এনএম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উন্নয়ন ধারার সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানির বন শহরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)’র আয়োজনে ২৩তম জলবায়ু
সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু তহবিল, অভিগম্যতা, তার ব্যবহার ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান বক্তারা।