যুক্তরাষ্ট্রের শহর হনুলুলুতে কেউ মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো কিংবা গেম খেলতে খেলতে রাস্তায় হাঁটতে পারবে না।

রাস্তায় হাঁটার সময় মোবাইল কিংবা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের দিকে তাকালেই জরিমানার মুখে পড়বে।

কেউ এ আইন অমান্য করে রাস্তা পারাপারের সময় ডিজিটাল ডিভাইসসহ ধরা পড়লে প্রথমবার তাকে ১৫ থেকে ৩৫ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।

আর দ্বিতীয়বার একই ভুল করলে গুনতে হবে ৯৯ ডলার জরিমানা। জুলাই মাসে পাস হওয়া আইনটি কার্যকর হয়েছে ২৫ অক্টোবর থেকে।