ইলিশ মাছের – ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও দাম আকাশ ছোঁয়া। তাই ইলিশ কিনতে গিয়ে ক্রেতাকে সব সময় পরতে হয় বিড়ম্বনায়। সেই বিড়ম্বনা এবার বাড়িয়ে দিয়েছে এক প্রতারক। ওজন বৃদ্ধি করতে ইলিশ মাছের ভেতরে লোহা ঢুকিয়ে এক নতুন কৌশলের অবতারণা ঘটেছে বরগুনা জেলয়।

গত ৩ সেপ্টেম্বর ২০১৭ রবিবার বরগুনা নিবাসী নাজমুল আহসান সোহেল নামক একজন ব্যক্তি কেজি দরে দুটি ইলিশ মাছ কেনেন। বরগুনার ঐ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছিল ১১০০ টাকা প্রতি কেজি মূল্যে।

নাজমুল আহসানের কেনা উক্ত মাছের ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। কিন্তু মাছ কাটার পর দেখা গেল মাছের মাথার ভেতর বেশ বড়সর আকারের একটি ধাতব টুকরা! বিষয়টিকে ছবি সমেত ফেসবুকে প্রকাশ করছেন ইলিশ ক্রেতা নাজমুল আহসান সোহেল।

তিনি লিখেছেন: বরগুনা মাছ বাজারে নতুন কৌশলে প্রতারণা। গত কাল ০৩|০৯|১৭ তারিখ বরগুনা মাছের বাজার থেকে দুটি ইলিশ মাছ কিনি যার ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম। ১১০০ টাকা কেজি। মাছ দুটি কাটতে গেলে দেখা যায় মাথার মধ্যে বড় আকারের লোহার টুকরা ঢুকানো। এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা করছে।

অবশেষে ৪ সেপ্টেম্বর সোমবার ধরা পড়েন উক্ত ইলিশ বিক্রেতা। তার নাম কামাল হোসেন। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুশফিক আরিফ নামক এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

ইলিশ মাছ কিনে তার ভেতর লোহা পাওয়ার পর বরগুনার আব্দুল কাদের সড়কের সাহেব বাড়ির নাজমুল আহসান সোহেল ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, সেখান থেকে জানা গিয়েছে যে- মাছ দুটির ওজন ছিল দুই কেজি দুইশ গ্রাম।

প্রতি কেজি ১১০০ টাকা। মাছ দুটি বাসায় নিয়ে কাটারর সময় এর পেটে বড় বড় সাইজের লোহার রড পাওয়া যায়। মাছের ওজন বাড়াতে এভাবে মাছ ব্যবসায়ীরা নতুন কৌশলে প্রতারণা শুরু করেছে।