দিনের একটা বিশেষ সময়ে আপনি কী করেন সেটা বলা মুশকিল। হতে পারে ঘুমোচ্ছেন, হাঁটছেন অথবা দৌড়াচ্ছেন। হতে পারে বাজারে যাচ্ছেন, কিম্বা অফিসে যাচ্ছেন। আসলে সময় কখনো কখনো বড়ই বেরহম হয়।

সকালে কখন ঘুম থেকে ওঠেন? যদি লেট রাইজার হন, তাহলে খাটনি বেশি। আর যদি তাড়াতাড়ি ওঠেন, তাহলে মোটামুটি ঠিক আছে।

যৌনতার জন্য আদর্শ সময় ঠিক কয়টা, তা নিয়ে গবেষণা চালানো হয়েছিল। তাতে দেখা গেছে, যৌনতা উদ্রেককারী হরমোনগুলোর নিঃসরণ সবচেয়ে বেশি হয় সকালে। শুধু তা-ই নয়, সকালে মাথা থাকে অনেক হালকা, ফাঁকা।

কিন্তু সকাল বলতে ঠিক কয়টা হতে পারে! গবেষণায় দেখা গেছে, সবদিক বিচার করে সকাল ৫.৪৮টায় হলো সেই সময়।

ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি সমীক্ষায় বলা হয়েছে, টেস্টোস্টেরোন হরমোনের ক্ষরণ বাড়ে সূর্যের আলোয়। ফলে, দিনের বেলা সেক্স করলে, তা হয় রাতের থেকে অনেক ভালো।

বলা হয়েছে, চোখ খোলার আগেই টেস্টোস্টেরোনের মাত্রা থাকে সর্বোচ্চ। দেখা গেছে, দিনের অন্য সময়ের তুলনায় এ সময়ে টেস্টোস্টেরোন ক্ষরণের মাত্রা ২৫ থেকে ৫০ শতাংশ বেশি থাকে।

আর তাই ভোরের ওই সময়টাতেই যৌনতার জন্য সবচেয়ে উত্তম বলে ব্রিটিশ মেডিকেল জার্নালের সমীক্ষায় বলা হয়েছে।