সৌদি আরবে প্রবাসীদের জন্য সুখবর, আসা মাত্র ভিসা সুবিধা। শিরোনামটি পড়ে চমকে গেলেন? সৌদি আরব প্রবাসীদের জন্য খবরটি সুখবরেরই বটে। তবে এ সুখবরটি সরাসরি তাদের জন্য নয়, বরং তাদের নবজাতকের জন্য।

অনেক প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে সৌদি আরবে থাকতে চান। কিন্তু সবাই চাইলেও পরিবারের সদস্যদের নিয়ে আসার জন্য চালু থাকা ফ্যামিরি ভিসা পাওয়াটা বেশ কষ্টসাধ্য। অনেক প্রবাসীর অভিযোগ বেশ কয়েকবার আবেদন করলেও মিলছে না কাঙ্খিত ফ্যামিলি ভিসা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...
যদিও পরে প্রবাসীদের ফ্যামিলি ভিসা সিষ্টেমকে আরো সময় উপযোগী করে সৌদি কতৃপক্ষ। বেশ কয়েক মাস পূর্বে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী সংবাদমাধ্যম প্রকাশ হয়, ভিসা অফিসে উপস্থিত না হয়ে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করে পারিবারিক ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা। তবে এক্ষেত্রে পরিবারের সদস্যদের অল্পকিছুদিন সে দেশে অবস্থানের জন্য দেয়া হয় ভিজিট ভিসা। পরে তাতে মেয়াদ বাড়াতে হয়। ভিসা অফিসে ভিড় কমানো এবং সময় বাঁচানোর জন্যই ম‍ূলত অনলাইনে ভিজিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বড়দের জন্য অনলাইনে ভিসা পাওয়ার ব্যবস্থা চালু থাকলেও সম্প্রতি ছোটদের, অথাৎ নবজাতকদের জন্যও ভিসা প্রক্রিয়া আরো সহজ করেছে সৌদি পাসপোর্টবিভাগ। এক্ষেত্রে তাদেরকে আসা মাত্র ভিসা দিয়ে দেবে সৌদি আরব কতৃপক্ষ।সংবাদমাধ্যম আরব নিউজ এই খবরটি নিশ্চিত করেছে। যেখানে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, নবজাতকদের পাসপোর্টথাকলেই চলবে।

সৌদি আরবের প্রভাবশালী আরব নিউজ পত্রিকাটিতে এ বিষয়ে আরো জানানো হয়, সৌদি আরবে প্রবাসীদের নবজাতকদের জন্য অন অ্যারাইভাল (আগমন মাত্রই) ভিসা দিচ্ছে দেশটি। শনিবার দেশটির পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহইয়া এই ঘোষণা দেন।
‘বিশেষ কিছু ক্ষেত্রে নবজাতকদের এই অন আরাইভাল ভিসা দেওয়া হবে বলে জানানো হয়।’
মহাপরিচালক বলেন, নবজাতকের একটি পাসপোর্ট থাকতে হবে এবং তার বাবা-মাকে সৌদি আরবের বসবাসকারী হতে হবে। এক্ষেত্রে স্ত্রী তাঁর স্বামীর ওপর নির্ভরশীল হবে।