টেস্ট ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। বিয়ে করেছেন ২০১৫ সালের ডিসেম্বরে।আর কন্যা সন্তানের বাবা হযেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। তাড়পরও অনেক সময়ই আশরাফুলকে শুনতে হচ্ছে ভাইয়া,

আপনি কি বিবাহিত? এমনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করার পরও ভক্তদের এমন প্রশ্ন অনেকটাই বিরক্ত আশরাফুল।

ফেসবুক ব্যবহারকারীদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে রীতিমত বিরক্ত সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বউ বাচ্চা থাকার পরও তাকে কেন এমন প্রশ্ন করা হচ্ছে? প্রশ্ন রাখেন আশরাফুল। ভবিষ্যতে এই প্রশ্ন করে যেন তাকে বিরক্ত না করা হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।