দশ টাকার চাল বিত্তশালীদের মাঝে বিতরণের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও তিন নারীসহ আট সদস্যকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা আমলি আদালত-২-এর বিচারক রাজীব রায় এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরের চাল দরিদ্র শ্রেণির মানুষকে না দিয়ে বিত্তশালীদের দেয়ার ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই দুদক কালিগঞ্জ থানায় একটি মামলা করে। তদন্ত শেষে পুলিশ চেয়ারম্যান মোজাম্মেলসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
এই মামলায় আসামিরা বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- চেয়ারম্যান মোজাম্মেল হক ও সদস্য গোলাম কাইয়ুম, ঠাকুরদাস সরকার, রশীদ গাইন ও সাত্তার খান এবং নারী সদস্য রাধা রানী অধিকারী, শ্যামলী সরকার ও রাফিজা খাতুন।





