অন্যধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করছে এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু ইসলাম ধর্মই ছেড়ে অন্যান্য ধর্ম গ্রহন এরকম কথা কালেভাদ্রে শোনা যায় দু একটা।

এবার সেটাই আবারো শোনা গেল উত্তর প্রদেশে।  সেখানকার আম্বদনগর জেলার জালালপুর শহরে চারটি মুসলিম পরিবার ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন করেছে।  তবে তাদের পূর্ব পুরুষ সকলেই হিন্দু ছিল বলে জানা যায়।

মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, এই চারটি মুসলিম পরিবারের আট জন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।  সকলেই স্বেচ্ছায় হিন্দু ধর্মে সামিল হয়েছেন।  বলপূর্বক কিছু করা হয়নি।

জানা যায়, এদের পূর্ব পুরুষরা সবাই হিন্দু ছিল।  তারপর হিন্দু থেকে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করে।  এখন আবার হিন্দুদের প্রথা মেনে হনুমান চল্লিশা পাঠ করে, নারকেল ফাটিয়ে পুরোহিতের উপস্থিতিতে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন করে।