ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব এটি একটি গুরুতর সমস্যা। আমাদের দেশে এমন অনেক দম্পতি আছে যাদের ইচ্ছা থাকলেও সন্তান হয় না।

বর্তমানে এই রোগের অনেক চিকিৎসা তৈরি হয়েছে এবং বাংলাদেশে এর অনেক ভালো চিকিৎসাও হচ্ছে। এ বিষয়ে কথা বলেছেন ল্যাবএইড ফার্টিলিটি সেন্টারের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. এম এম মোরতায়েজ আমিন।

প্রশ্ন : ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বিষয়টি কী এবং সেখানে নারীর অবস্থান কোথায়?

উত্তর : যদি এক বছর কোনো দম্পতি একসাথে থাকেন এবং কোনোরকম বাধা ছাড়া (প্রোটেকশন) শারীরিক মেলামেশা করে, এরপরও যদি তাদের সন্তান না হয় তাহলে আমরা বলতে পারি তারা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব সমস্যায় ভুগছে।

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।