রেকর্ড ২২২ মিলিয়ন পিএসজিতে পাড়ি জমান নেইমার জুনিয়র। এতো টাকার পরেও এবার নেইমার পাচ্ছেন পিএসজি থেকে নতুন বোনাস। ব্যালন ডি অর জিতলেই নেইমারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ৭০ কোটি টাকা বোনাস।

উল্লেখ্য ২০১৫ সালে ব্যালন ডি’অরের সেরা তিনে ছিলেন নেইমার।  যদিও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেননি।  এবারও ব্যালন ডি’অরের সেরা তিনে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা করে নিয়েছেন নেইমার।  সেরা তিনে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা

দিবালার।

ফরাসি সংবাদমাধ্যম লে পারসিয়েন’র দাবি, পিএসজির সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, ব্যালন ডি’অর জিতলে নেইমার ৩০ লাখ ইউরো পাবেন।  এই শর্ত ২০২২ সাল পর্যন্ত বহাল থাকবে।