পুলিশের বাধার মুখে পন্ড হলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপি প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
পরে ১০ টার দিকে সকল নেতাকর্মী একত্রিত হলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়। এ সময় মহানগর শ্রমিক দলের জুয়েল নামের একজনকে আটক করে পুলিশ।
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপুর্ন্য ভাবে আমরা প্রতিবাদ সমাবেশ করতে এসেছি। কিন্তু প্রশাসন আমাদের সেই কর্মসূচী পালন করতে দিচ্ছে না। কর্মসূচী পালন করা আমাদের সাংবিধানীক অধিকার আর প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক কর্মসূচী পালন করতে কোন অনুমতির প্রয়োজন হয় না।
আমাদের ধারনা কেউ পুলিশকে উশকানী দিয়েছে।এ সময় তিনি প্রশাসনের কাছে অনুরোধ করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা অনুমতি দিলে আমরা প্রতিবাদ সমাবেশ করবো। নতুবা এখান থেকে চলে যাবো।
এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু, মহানগর ছাত্র দলের যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, এছাড়াও আরও উপস্থিত ছিলো বিএনপি নেতা ফারুক হোসেন, এড. আনিছুর রহমান মোল্লা, হারুন শেখ, আব্দুর রহমান, যুব দল নেতা জামাল সরদার, আনোয়ার হোসেন, শাহীন সরকার, মহানগর স্বেচ্ছা সেবক দলের নেতা অহিদুল ইসলাম ছক্কু, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ছাত্রদল নেতা দর্পন প্রধান, শফিকুল ইসলাম, মোক্তাধির হৃদয়, আব্দুল হাসিব প্রমূখ।





