মেহেদী হাসান ডাক নাম মিরাজ জন্ম: ২৫ অক্টোবর ১৯৯৭। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক এবং একজন পরিপূর্ণ অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন।
২০১৫ সালের ডিসেম্বরে তিনি ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন।
২০ অক্টোবর ২০১৬ মেহেদী হাসান মিরাজের ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তিনি একজন অফ ব্রেক বোলার। তিনি তার প্রথম টেস্ট ইনিংসে ৫ উইকেটসহ ইংল্যান্ডের অভিষেক খেলোয়াড় বেন ডাকেটের উইকেটও লাভ করেন। এই ম্যাচে সপ্তম কনিষ্ঠ বাংলাদেশী টেস্ট খেলোয়াড় হিসেবে তাঁর অভিষেক হয়।
মেহেদী মিরাজ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। অভিষেক ম্যাচে তিনি ৫১ রান সংগ্রহ করেন যদিও তিনি ১ম ইনিংস ব্যাট করার সুযোগ পান এবং ৪ উইকেট লাভ করেন।মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে প্রবেশ করতে সামর্থ হয়। উত্তেজনাপূর্ণ সেমি ফাইনালে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয়।
তৃতীয় প্লে-অফে শ্রীলঙ্কা জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে।অসাধারণ অল-রাউন্ড নৈপুণ্যে প্রদর্শনের সুবাদে মিরাজ ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন। তিনি ৬ ম্যাচে ব্যাট হাতে ২৪২ রান এবং বল করে ১২ উইকেট লাভ করেন।





