লালমোহন টু ঢাকা নৌ রুটে চলছে কর্ণফূলী-৩ নামের একটি লক্কর জক্কর লঞ্চ। যা দিয়ে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় এ রুটের লঞ্চ যাত্রীদের। তার উপরে আবার যাত্রী ভোগান্তি সিমাহীন।
লঞ্চের মাষ্টার আর সুপারভাইজারের নেই কোনো সময়ের দাম। তারা তাদের মন মত চালাচ্ছে লঞ্চটি। এতে করে তারা সময়ের কোনো মূল্য দিচ্ছে না অভিযোগ করে গতকাল সোমবার ছেড়ে আসা কর্ণফূলী-৩ লঞ্চের যাত্রীরা।
অভিযোগ করে কয়েকজন যাত্রী বলেন, গত সোমবার লালমোহন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে আসে কর্ণফূলী-৩ নামের লঞ্চটি। একই সাথে চরফ্যাসন ও ভোলা থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে আসে। কিন্তু সেসব লঞ্চগুলো ভোর ৬ টার সময় ঢাকার সদর ঘাটে পৌছে যায়। কিন্তু কর্ণফূলী-৩ লঞ্চটি কচ্ছপ গতিতে চালাতে থাকে। এতে করে যখন অন্যান্য লঞ্চগুলো ঘাটে পৌছে গিয়েছে ভোর ৬ টায় আর কর্ণফূলী-৩ লঞ্চটি এসে ঘাটে পৌছে সকাল ১১ টার দিকে। লঞ্চ ধীর গতিতে চালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা বলে লঞ্চে তৈল না থাকার কারণে লঞ্চটি ধীরে চালানো হচ্ছে।
শাহাবুদ্দিন নামের এক যাত্রী জানান, আমি সকাল ১০ টায় অফিস করতে হবে। কিন্তু লঞ্চটির কারণে আজ আর অফিস করা হবে না। এ লঞ্চটি সম্পন্ন নাজুক। যা চলাচলের উপযোগী নয়। তবুও চলছে লঞ্চটি। আমরা নিয়মিত লঞ্চ যাত্রী হিসেবে এ লঞ্চটি বন্ধের দাবী জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে। লঞ্চটিতে বিভিন্ন সময়েও এরকম সমস্যার কবলে পড়েছে। এর আগেও নিবন্ধন পরিক্ষা দেওয়ার জন্য এ লঞ্চে করে ষাট জন যাত্রী এসে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।
লঞ্চের সুপারভাইজার শাহিন জানান, আমাদেও লঞ্চে একটু সমস্যা হওয়ার কারণে আজ এ সমস্যা হয়েছে।





