ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গৃহবধূ নাসরিন আক্তার হত্যা মামলার সকল আসামিদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৃত্যের স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চারোল ইউনিয়ন বাসির ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে।
এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যঅড. মোস্তাক আলম টুলু, পৌর কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, নাসরিনের বাবা নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা গৃহবধূ নাসরিন আক্তারের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, আর যেন সমাজে কোন গৃহবধূকে এভাবে প্রাণ দিতে না হয়।





