গ্রেফতারকৃতরা হল, সিলেট সদরের জালালাবাদ থানার পাইকরাজ গ্রামের সরফ আলীর ছেলে নিজাম উদ্দিন, ছাতক উপজেলার চলিতারবাগ গ্রামের রোয়াব আলীর ছেলে ইদ্রিছ মিয়া, একই উপজেলার জগন্নাথপুর নোয়াগাঁও তেঘরিয়া গ্রামের আব্দুল মছব্বির ময়না মিয়ার ছেলে কয়েস আহমদ,

ঝামক গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আক্তার হোসেন ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রথমবেগ গ্রামের কুতুব উল্লার ছেলে লিয়াকত আলী।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রবিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আেিন পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা রায়পুর গ্রামের প্রবাসী দুদু মিযার বাড়িতে রবিবার ডাকাতির প্রস্তুতি কালে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সকালে রায়পুর গ্রামে পৌঁছার পূর্বেই আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতারে সক্ষম হয়।

ওই সময় পুলিশ ডাকাতদের নিকট হতে একটি পাইপগান, দুইটি রামদা, একটি খুনতি, একটি লোহার সাবল একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা ও একটি মোটর সাইকেল জব্দ করে। পুলিশের তাড়া খেয়ে ৫ ডাকাত গ্রেফতার হলেও ওই গ্রুপের আরো ৩ থেকে ৪ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন রবিবার রাতে জানান, গ্রেফতারকৃত ডাকাত নিজামের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানাতেই ৮টি মামলা রয়েছে এছাড়াও ওই গ্রুপের অন্যন্য সদস্যদের বিরুদ্ধেও সিলেটের থানায় ডাকাতি লুটতরাজের একাধিক মামলা রয়েছে।