টানা ১৮ বার গর্ভপাতের পর ১৯ বারের মাথায় সন্তানের মা হয়েছেন সুইনডনের লুইস ওয়ার্নেফোর্ড। লুইসের বর্তমান বয়স এখন ৫০ বছর।
একটি অদ্ভুত সমস্যা ছিল লুইসের। তাঁর দেহে কিলার সেল তৈরি হত। অজাত ভ্রুণগুলিতে সেটি হত্যা করত। ফলে অনেক চেষ্টা সত্ত্বেও মা হতে পারছিলেন না তিনি। এর জন্য প্রায় ৮০ হাজার ইউরো তিনি ইতিমধ্যেই খরচ করে ফেলেছিলেন। প্রায় ২০ বছর ধরে তাঁর চিকিত্সা চলছিল। ১৮ বার সন্তান ধারণ করেও তাদের মুখ দেখতে পাননি।
টানা ১৮ বার অসফল হওয়ায় ভেঙে পড়েছিলেন লুইস। তবে হাল ছাড়েননি। একবার নিজেদের শেষ সুযোগ দিয়েছিলেন। ভেবেছিলেন, এটাই শেষবার। এবার যদি না হয়, ভবিতব্যকে মেনে নিতে হবে। তবে এবার আর তাঁকে নিরাশ হতে হয়নি। অবশেষে লুইস ও তাঁর স্বামী মার্ক সুখের মুখ দেখেন। ২০১৫ সালে চেজ রিপাবলিকে ভ্রুণ দান করে তারা।
লুইস জানিয়েছেন, “প্রতিবার ১৪ সপ্তাহের মাথায় আমার গর্ভপাত হত। প্রতিবার মনে আশা জাগত। প্রতিবারই ভাবতাম আমি যেমন পরিবার চাই, পাব। কিন্তু আশাহত হতাম।





