কক্সবাজারের টেকনাফে মুদির দোকান বসাতে বাধা দেয়ায় পুলিশের একজন এসআইকে পিটিয়ে আহত করেছেন এক রোহিঙ্গা দম্পতি।
শনিবার দুপুরে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে। আহত পুলিশের এসআই কবির নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদসহ তিন জনকে আটক করেছে।





