মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে, সৌদির এক যুবরাজের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহঘান এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি সরকার যদি কোনো বোকামি করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেওয়া হবে।

সৌদি উপ-যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহঘান এ হুমকি দেন।

প্রিন্স সালমান বলেন, রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয়। ‘

সালমানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবাননের টিভি চ্যানেল আল-মানারে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তাদের মূর্খের মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব, কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের সব জায়গায় হামলা চালাব আমরা। ‘ সূত্র : রয়টার্স