গত কয়েক দিন আগে আমার কাছ থেকে অভিনব কায়দায় এক কালো মানুষ, যদিও সে নিজেকে নাইজেরীয় পরিচয় দিয়েছিল, আমার কাছ থেকে নয় হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় দুই লাখ, হাতিয়ে নিয়েছে। নিছে ঘটনার বিবরণ তুলে ধরলাম।

প্রথমে ওই লোকটি খুব জলদি হেঁটে এসে আমার সাথে ধাক্কা খায় এবং নিচে পড়ে যাওয়ার অভিনয় করে। এরপর লোকটি উঠতে গিয়ে_ ‌‌‌‌‌‌‌বাবা মালিশ মালিশ আনা মুসলিম সরি বাবা সরি_ এই কথা বলেই আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় এবং আমার পায়ে ধরে ফেলে। পা ধরে ক্ষমা চায়। এর পরই ওঠার সময় তার হাতে থাকা ছোট্ট একটা স্প্রে আমার নাক ও মুখ বরাবর ব্যবহার করে। আমি কেমন যেন এক ধরনের ঘোরের ভিতর চলে যাই এবং প্রায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। মুূহূর্তেই ওই ব্যক্তি আমার পকেটে থাকা নয় হাজার রিয়াল নিয়ে নেয়।

আমি কিন্তু তার সব কর্মকাণ্ড দেখতে পাচ্ছি অথচ কিছু বলার বা করার যে সেন্স বা শক্তি একজন মানুষের থাকা দরকার তা হারিয়ে ফেলি। আমার প্রায় ১-২ ঘন্টা তেমন হুঁশ ছিলো না। আমি রোডের পাশে আইলেনের উপর বসে থাকি। মহান রবের উছিলায় এবং আমার মা বাবার দোয়ায় কিভাবে যেন বাসায় আসতে সক্ষম হই এবং ঘুমের ঘোরে চলে যাই। পরের দিন যখন ঘুম ভাঙ্গে তখন বুঝতে পারি ঘটনা কি ঘটেছিল। অনেকেই হয়ত বলবেন আমি বোকা এক্জন মানুষ, না হলে কিভাবে এত টাকা নিয়ে যায়! তাদের উদ্দেশে বলতে চাই আমি ঢাকার মতো জায়গায় প্রায় দশ বছর পডালেখা আর চাকুরি করা ব্যক্তি, যার কিনা কোনো দিন পঞ্চাশ পয়সাও পকেট মার কিংবা ছিনতাইকারি নিতে পারেনি।

যাই হোক থানায় অভিযোগ করার পর দেখতে পেলাম এসব ঘটনা দৈনিক কমপক্ষে ২০-৫০টা হচ্ছে। আমার মতো কিংবা ভিন্ন্ কোনোভাবে তাদের কাছ থেকে এসব কালো মানুষগুলো টাকা পয়সা কিংবা মোবাইল হাতিয়ে নিচ্ছে। আমার এত লম্বা লেখাটা কেবল বাংলাদেশি সকল ভাইয়ের সচেতনতার জন্যেই । দয়া করে সবাই কালো মানুষগুলো থেকে সাবধানে থাকবেন। আমার মতো কেউ যেন এমন বিপদে না পড়েন।