বাংলাদেশী জাল পাসপোর্ট বানানোর অপরাধে ৯ বিদেশীকে আটক করেছে মালয়েশিয়া পেনাং ইমিগ্রেশন পুলিশ।মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, গতরাতে ৯ টা ৩০ মিনিটে জেলুতজ্ঞের একটি এপার্টমেন্ট থেকে পাসপোর্ট জালিয়াতির সাথে সম্পিক্ত থাকায় তাদের আটক করা হয়।

প্রাথমিক তদন্ত করে দেখা গেছে যে, এক বাংলাদেশী পাসপোর্ট জালিয়াতির মূল পরিকল্পনাকারী। আটক ৯ জনের মধ্যে ৬ জন বাংলাদেশী, ২ জন শিশু এবং ১ জন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। সংকলা এলাকায় ইন্দোনেশিয়ান মহিলাকে এক বাংলাদেশী বিবাহ করে ওখানেই বসবাস করছিলো।

প্রাথমিক তদন্তে জানা গেছে এক বাংলাদেশী নাগরিক এই পাসপোর্ট জালিয়াতির মূল পরিকল্পনাকারী এবং তিনি এজেন্ট হিসাবে কাজ করছে।
গতরাতের অভিযানের সময় ৯৪ বাংলাদেশী পাসপোর্ট, বিভিন্ন ধরণের কাগজপত্র এবং ১৫ হাজার মালয়েশিয়ান রিংগিত জব্দ করা হয়েছে।
মুস্তাফার আলী বলেন, আমরা ধারণা করছি এই ধরণের ভুয়া পাসপোর্ট করে বাংলাদেশী শ্রমিক এবং নিয়োগকর্তাদের কাছে এজেন্টরা বিক্রি করছে।

তিনি আরো বলেন, আমাদের তদন্ত চলমান আছে এই ধরণের পাসপোর্ট জালিয়াতির কাজ যদি অন্য কোনো এজেন্ট করে থাকে তাহলে আমরা তাদের খুঁজে বের করে সাজার ব্যবস্থা করবো।

ইমিগ্রেশন মহাপরিচালক আরো বলেন, ওই বাংলাদেশী এজেন্ট ২০ বছর হলো মালয়েশিয়ায় বসবাস করছে এবং ইন্দোনেশিয়ান মহিলাকে বিয়ে করেছে।

আমরা এখনো তদন্ত করছি আরো যারা এর সাথে জড়িত আছে তাদের গ্রেপ্তার করে ১২ (১) ১৯৬৬ পাসপোর্ট আইনে তাদের বিচার করা হবে।