এমনি এমনিতেই তিনি কি আর বিশ্ব সেরা অলরাউন্ডার? বছরের পর পর বছর ধরেই শীর্ষস্থানটা ধরে রেখেছেন। তাও তিন সংস্করণে। সাকিব আল হাসানের হাতেই উৎসবের উপলক্ষ্য পেলো টাইগাররা।
দক্ষিণ আফ্রিকায় যেখানে উইকেট তুলে নেওয়াই ভুলে গিয়েছিল বাংলাদেশ। সেখানে টানা দুইটি উইকেট। চলতি সিরিজের প্রেক্ষাপটে কিছুটা অবিশ্বাস্যই বটে। তবে সাকিব বলেই হয়েছে সম্ভব। তার ঘূর্ণি জাদুতে দুই প্রোটিয়া ব্যাটসম্যান ফেরাতে পেরেছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ১০৬ রান। ৪২ রান নিয়ে ব্যাট করছেন হাশিম আমলা। নতুন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স উইকেটে আছেন ১১ রান নিয়ে।





